শেয়ারবাজার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষ বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে। বাংলাদেশে দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে—ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)। এখানে আধুনিক কম্পিউটারাইজড পদ্ধতিতে শেয়ার ও অন্যান্য আর্থিক সিকিউরিটির লেনদেন হয়। এই বাজারটি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) । কোনো কোম্পানি যদি ব্যবসা সম্প্রসারণ বা নতুন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে চায়, তবে তারা ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) এর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এরপর সাধারণ বিনিয়োগকারীরা সেই কোম্পানির শেয়ার কিনে নিতে পারেন। শেয়ার কেনা-বেচা মূলত দুইটি পর্যায়ে হয়— প্রাইমারি মার্কেট : যেখানে প্রথমবার শেয়ার ইস্যু করা হয়। সেকেন্ডারি মার্কেট : যেখানে বিনিয়োগকারীরা একে অপরের কাছ থেকে শেয়ার কিনে বা বিক্রি করেন। শেয়ারবাজারে শেয়ারের দাম প্রতিদিন ওঠানামা করে, যা নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপর। শেয়ার ছাড়াও এখানে বন্ড, মিউচুয়াল ফান্ড ইত্যাদিরও লেনদেন হয়ে থাকে। বিনিয়োগকারীরা শেয়ারে বিনিয়োগ করে লভ্যাংশ (ডিভিডেন্ড) ও মূলধনী মুনাফা ...
Posts
Showing posts from April, 2025
- Get link
- X
- Other Apps
"আমরা টাকা জমাই—কিন্তু তারা টাকা বানায় কীভাবে?" টাকা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রতিদিন নানা রকম কাজ করি—শিক্ষা, ব্যবসা, চাকরি, সঞ্চয়—সবকিছুর পেছনে মূল উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন করা। আর যখন হাতে একটু বাড়তি টাকা আসে, তখন আমরা তা ব্যাংকে জমা রেখে নিরাপদ রাখতে চাই ভবিষ্যতের জন্য। কিন্তু তখনই আমাদের মাথায় একটা প্রশ্ন আসে – "আমি তো টাকা জমাই, কিন্তু ব্যাংক কীভাবে সেই টাকায় টাকা বানায়?" ব্যাংক আমাদের জমা টাকাকে বিশ্রামে রাখে না। বরং তারা সেটি কাজে লাগায়। তারা সেই টাকাগুলো ঋণ হিসেবে দেয় অন্য গ্রাহককে, যেমন: ব্যবসায়ী বা বাড়ি বানাতে ইচ্ছুক কেউ। সেই ঋণের ওপর ব্যাংক সুদ( ইন্টারেস্ট) নেয়। আর সেই সুদ থেকেই ব্যাংক আয় করে। অর্থাৎ, ➤ আমরা ব্যাংকে টাকা রাখি (আমানত হিসেবে) ➤ ব্যাংক সেটি ঋণ দেয় ➤ ঋণ গ্রহীতা সুদ দেয় ➤ব্যাংক লাভ করে ➤ আর আমাদেরও কিছুটা সুদ দেয়। এভাবেই ব্যাংক টাকাকে ঘুরিয়ে আবার টাকা বানায় !